জাসদ অফিস বেদখলের অপচেষ্টার নিন্দা

প্রকাশ : 10 Aug 2024
জাসদ অফিস বেদখলের অপচেষ্টার  নিন্দা

ডেস্ক রিপোর্ট:  জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন শনিবার এক বিবৃতিতে অভিযোগ করে জানিয়েছেন যে, দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জাসদের রাজনৈতিক প্রতিপক্ষের মদদে মোহন রায়হান ও নাজমুল হক প্রধান কতিপয় দুর্বৃত্তকে সাথে নিয়ে আজ ১০আগস্ট ২০২৪ শনিবার  বিকাল ৪:৩০টায়  জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙ্গে ঢুকে এবং জাসদ কার্যালয়ের কম্পিউটার, ল্যাপটপসহ অফিসের ব্যবহার্য সামগ্রীর নিয়ে যায়। জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জাসদ অফিস বেদখলের অপচেষ্টা ঘটনার নিন্দা জানান এবং আইনপ্রয়োগকারী সংস্থাকে এই ঘটনার সাথে যুক্ত দূর্বৃত্ত, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

সম্পর্কিত খবর

;