রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ক্রমশ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া বানারীপাড়া থেকে সরাসরি বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়েও অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। বাসায় থেকেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। গড়ে প্রতিদিন ৭-৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এর মধ্যে শিশু রোগীও রয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়. ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন । এদের মধ্যে মাত্র একজন নারী রোগী মশারী টাঙ্গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। বাকীরা গরমের অজুহাত দেখিয়ে মশারী ছাড়া রয়েছেন। ফলে ওইসব রোগীদের মাধ্যমে সাধারণ অন্য রোগীদের মাঝে মশাবাহিত এ ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন,বানারীপাড়ায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও তা এখন পর্যন্ত উদ্বেগজনক নয়। রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে বলেন, মশাবাহিত এ রোগ ব্যপকভাবে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। এদিকে বানারীপাড়া পৌর শহরে কালেভদ্রে মশক নিধনে স্প্রে করতে দেখা গেলেও ইউনিয়ন পর্যায়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে না করায় এডিস মশা সৃষ্টি হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে পারে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments