আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে, আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বনবিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় আশিকুর রহমান শামি,শেরপুর উপ পরিচালক, কৃত্তিম প্রজনন কেন্দ্র ড. আবু সাইদ সরকার,বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শেরপুর সুমন সরকার,
শেরপুর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, রাংটিয়া রেঞ্জ সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন,
রাংটিয়া রেঞ্জ সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান,এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ অংশ গ্রহন করেন। অতিথিদের বক্তব্য শেষে ময়মনসিংহ বিভাগের আওতাধীন বালিজুড়ি রেঞ্জ এর সামাজিক বনায়নের পঞ্চান্ন জন উপকারভোগীদের প্রাপ্য লভ্যাংশ মোট ৫৪ লক্ষ ৬৬ হাজার ২৩৯ টাকার চেক প্রদান করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments