ফরিদপুর অফিস: মাদারীপুরের কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।
মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলায় কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান থেকে চল্লিশ হাজার (৪০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments