আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
সরকারি সূত্র জানায়, গত দুই সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এসব অভিযানের পর এই প্রথম কর্তৃপক্ষ এত বড় সংখ্যক মৃত্যুর তথ্য প্রকাশ করল।
ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। তবে নিহতদের সুনির্দিষ্ট পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দেশজুড়ে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে ইরান সরকার বলছে, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments