কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থানা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলর বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রান্তিক মৎস্য চাষি অংশগ্রহন করেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্র এর উদ্যোগে এবং বিএফআরআই এর অর্থায়নে উপকেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। উপকেন্দ্রের প্রধান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পৌর কাউন্সিল কালাম সরদার, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু। এছাড়া বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মো.রহমত উল্লাহ মো.মনজুরুল হাসানসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন কর্মশালায় ওইসব মৎস্য চাষিদের পুকুর, ঘের এবং নার্সারিতে উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে ধরানা দেয়া হয়। এ কর্মশালা চলবে আগামি শুক্রবার পর্যন্ত।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments