কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার সেই বিশালদেহী ষাঁড় দু’টিকে বিক্রির জন্য ঢাকার কোরবানির গরুর হাটে নেয়া হয়েছে। একটির নাম কালু ও অপরটির নাম চান্দু। কালুর ওজন ২৭ মণ আর চান্দুর ২৩ মণ ওজন। গত শনিবার বিকালে কালু ও চান্দু’র মালিক উপজেলার লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামের কৃষক সিদ্দিক মীর ঢাকার গাবতলী কোরবানির গরুর হাটে নিয়ে যায়। শাহিওয়াল ও হলিস্টিন জাতের বিশালদেহী ষাঁড় দু’টিকে দেখে অনেক ক্রেতারা এসে দামও হেঁকেছেন। তবে তিনি কালু ও চান্দু ১৪ লাখ টাকায় হাত ছাড়া করবেন বলে মালিক কৃষক সিদ্দিক জানান।
জানা গেছে, ২০১৯ সালে ৮৩ হাজার টাকায় কালুসহ একটি গাভি কেনন তিনি। বছর যেতে না যেতেই কুলুকে জন্ম দেয় ওই গাভিটি। এর পরের বছর ফের জন্ম হয় চান্দু। তাদের খাবারের মেন্যুতে তেমন রাজকীয়তা ছিল না কখনোই। দেশি খাবার এবং সঠিকভাবে লালন পালন করায় কালু ও চান্দু বিশালদেহী হয়ে ওঠে। কালু কুচকুচে কালো রঙের এবং চান্দুর কপালে চাঁদের দাগটানা রয়েছে।
কৃষক সিদ্দিক মীর বলেন, কালু ও চান্দুকে সামলে রাখা খুবই কষ্টকর। অনেক পরিশ্রম করে ওদের বড় করেছি। শনিবার একটি ট্রাকে করে ঢাকার গাবতলী গরু বাজারে নিয়ে এসেছি। কাঙ্খিত দাম পেলেই বিক্রি করবো।
কলাপাড়া উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ গাজী শাহ আলম সাংবাদিকদের জানান, কৃষক সিদ্দিক মীরের এই ষাঁড় দুটি উপজেলার মধ্যে অন্যতম। তার পরিশ্রমকে সাধুবাদ জানাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments