দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পিএম কলেজের (ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ) অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করার অভিযোগ করা হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফিলিপনগর পিএম কলেজ রোড এলাকায় হামলা ও মারপিটের ঘটনা ঘটে।
অধ্যক্ষের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, চাকুরীর শর্তে পিএম কলেজে ১২ শতক জমি দান করেন কলেজপাড়ার সাহাবুদ্দিন দফাদার। পরবর্তীতে সাহাবুদ্দিন দফাদারের পরিবারের লোকজন চাকুরী না পেলে তারা জমি ফেরত চাই। আইনি জটিলতায় কলেজকে দানকরা জমি ফেরত দিতে অপারগতা প্রকাশ করেন অধ্যক্ষ আব্দুল মান্নান। এরই জের ধরে পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান রোববার সকালে মোটরসাইকেল যোগে কলেজ যাওয়ার পথে সাহাবুদ্দিন দফাদারের নেতৃত্বে ও নির্দেশে বাহার, রমান এবং মাহাবুল দফাদার মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা অধ্যক্ষকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে ঘটনাস্থল থেকে চলে যায়। অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় পিএম কলেজে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
হামলার বিষয়ে পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, কলেজের জমি জোরপূর্বক ভোগদখল নিয়ে পিএম কলেজ পাড়া এলাকার সাহাবুদ্দিন দফাদারের নেতৃত্বে ও নির্দেশে বাহার, রমান এবং মাহাবুল দফাদার তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
পিএম কলেজের অধ্যক্ষের ওপর হামলা ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, কলেজ দানকরা ১২ শতক জমি ফেরত চাওয়ার বিষয় নিয়ে কলেজ যাওয়ার পথে অধ্যক্ষের গতিরোধ করে জমিদাতারা। তবে তার ওপর হামলা ও মারপিটের খবরের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments