আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: জেলার শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি হারিয়ে গ্রাম ছেড়ে অন্যগ্রামেও নিরাপদে নেই গৃহবধূ তানসিম জাহান। ঘটনাটি ঘটে সম্প্রতি উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামে। গৃহবধূ তানসিম ওই গ্রামের মিল্লাত মিয়ার স্ত্রী।জানা গেছে, মিল্লাত মিয়া একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকায় থাকেন। ২ সন্তান নিয়ে তার স্ত্রী তানসিম জাহান থাকেন বাড়িতে। তানসিম জাহান জানান দীর্ঘ ২০ বছর পূর্বে তার স্বামী মিল্লাত মিয়া তার ফুফুর কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মান করে বসবাস করে আসছেন তারা। তাদের জমির পাশ দিয়ে তার শশুর সিরাজুল হকের জমি ও রয়েছে। সিরাজুল হক ও স পরিবারে ঢাকায় থাকেন। তানসিম জাহান বলেন তার শশুর সিরাজুল হক কিছু দিন পূর্বে বাড়ির ১০ শতাংশ জমি তার দেবর মিলন মিয়াকে লিখে দেন। অভিযোগ প্রকাশ, মিলন মিয়া পিতার কাছ থেকে জমি লিখে নেয়ার পর ২০২৪ সালে তার বড় ভাই এর স্ত্রী তানসিম জাহানকে তার বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র শুরু করে। গৃহবধূ তানসিম জাহানকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল মিলন মিয়া ও তার ভাড়াটিয়া লোকজন। পরে ১ডিসেম্বর ২০২৪ সালে গৃহবধূ তানসিম জাহান বাদি হয়ে মিলন মিয়াও তার সহযোগীদের বিরুদ্ধে শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত উক্ত জমিতে আইন শৃংখলা রক্ষায় থানা পুলিশকে নির্দেশ দেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দখল বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু মিলন মিয়া আদালতের নির্দেশ অমান্য করে একটি ভাড়াটি বাহিনী নিয়ে গত ৬ ডিসেম্বর তানসিম জাহানের বসতবাড়িতে হামলা চালায়। এসময় বিবাদীরা তার বসতবাড়িটি সম্পুর্ন গুড়িয়ে দেয়। ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাড়ির গাছ পালাগুলো কেটে নিয়ে যায়। তানসিম জাহান বাধা দিতে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তানসিম জাহানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তানসিম জাহান হাসধরা গ্রামে তার বাড়িতে আশ্রয় নেন। এব্যাপারে তানসিম জাহান বাদি হয়ে মিলন মিয়াসহ ১২ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি চলমাম রয়েছে। অপরদিকে আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদীনিকে নানাভাবে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছেন।বিবাদীদের দাবি অনুযায়ী মামলা তুলে না নেয়ায় গত ২৯ জুলাই তানসিম জাহান ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময উৎপেতে থাকা বিবাদীরা তার উপর হামলা চালায়। তানসিম জাহানের ডাকচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। ফলে পিতার বাড়িতে থেকেও পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে তানসিম জাহান নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থ প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments