স্টাফ রিপোটার:বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বাংলাদেশে মেগা প্রকল্পের নামে যে উন্নয়ন তা জনগণের উন্নয়ন নয়, সাধারণ মানুষের উন্নয়ন নয়। এটা হলো আওয়ামী লীগ নেতা-কর্মীদের উন্নয়ন।
সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের মানুষ মেগা প্রকল্পের নামে শুধু হয়রানি হয়েছে। টাকা লুট হয়েছে। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে।
তিনি বলেন, দেশ এমন একটা পরিস্থিতিতে পড়েছে, যেখানে দুবেলা খাওয়ার জন্য যে অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রয়োজন, সেটা জনগণ পাচ্ছে না। দেশে বিরজাম রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে, এগিয়ে যেতে হলে, সরকারের পতন প্রয়োজন।
দেশের বর্তমান সংকট থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এই সমস্যা কোনও দলীয় সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন।
তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments