ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার ঘটনায় উপর্যপুরি ছুরিকাঘাতে লাল খা (২৫) নামে এক মোটর সাইকেল মিস্ত্রিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত জসিম উদ্দিন (৩৭) ও আল-আমিন (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) রাতে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমারপাড়া সংলগ্ন সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত লাল খাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল খাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে। সে পেশায় ছিলেন মোটর সাইকেল মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাওনা টাকা কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাল খাকে ছুরিকাঘাত করে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন জসিম উদ্দিন নামে একজনকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে পালিয়ে যায় আরেক হত্যাকান্ডের মূল হোতা আল-আমীন। পরবর্তীতে পুলিশ আটক জসিমকে জিজ্ঞাসাবাদ শেষে তাৎক্ষনিক পুলিশের একাধিকটিম অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতা আল-আমিনকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন ও জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ আল আমিন।
আল আমিন বর্তমানে সরাইল উপজেলার বড্ডাপাড়া (মৃত হাফিজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) হিসেবে থাকতেন। এ সময় হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ছুরিটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, এ হত্যার সাথে জড়িত জসিম ও আল আমিন নামে দুজনকেই আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments