সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামি শামীম খন্দকার, ইসমাঈল হোসেন স্বপণ মণ্ডল ও শেখ ফরিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার(২৯ অক্টোবর) জামালপুরের আদালতে বাদী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তাদের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সাংবাদিক নাদিম চলতি বছরের ১৪ জুন পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটিতে সন্ত্রাসী হামলার শিকার হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান তিনি। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামালায় অজ্ঞাতনামা আসামি ২০/২৫ জন। আসামিদের মধ্যে শামীম খন্দকার, ইসমাঈল হোসেন স্বপণ মণ্ডল ও শেখ ফরিদও আছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments