ডেস্ক রিপোর্ট: জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আবু নাছের বাদলকে আহবায়ক এবং মো. সাহিদ আলমকে সদস্য-সচিব করা হয়েছে।
আজ রবিবার জাতীয় যুব সংহতির আহবায়ক সাবেক এমপি এইচ এম শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এক সাংগঠনিক নির্দেশে এই কমিটি ঘোষণা করেন।
দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments