মো.পাভেল ইসলাম রাজশাহী : রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কামাল হোসেন (৫৫)। দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে তার বাড়ি। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান,নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পিছনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।
এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রায় রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা। এজন্য প্রায় দুর্ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments