ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন-স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ ও বীরসেনানী, ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত এমএনএ শহীদ এড. মোশাররফ হোসেনের ৪৮তম হত্যা দিবসে আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সংক্ষিপ্ত স্মরণ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়। শহীদ এড. মোশাররফ হোসেনের সংগ্রামী জীবনলেখা পাঠ করেন কাজী সালমা সুলতানা। প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, যুক্তরাষ্ট্র জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments