ডেস্ক রিপোর্ট: ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাসকৃত 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩' বিলটিতে মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দানের কারণে তা আইনে পরিণত হয়েছে এবং ১৮ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।ভূমি মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর বাস্তবসম্মত, কার্যকর ও সহজ প্রয়োগের জন্য বিধিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।
প্রসঙ্গত, একটি আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হয়। কারণ আইনের বাস্তবায়ন, বাস্তবসম্মত ব্যাখ্যাদানের জন্য এবং আইন অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিধিমালা অনুসরণ করা প্রয়োজন। আইনে সব কিছুর ব্যাখ্যা ও প্রণয়ন পদ্ধতির বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকে না।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একইসাথে ভূমি সংস্কার আইন, ২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ আইন গেজেটের মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারী মুদ্রণালয় লিংক:
১। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/50349_92148.pdf
২। ভূমি সংস্কার আইন, ২০২৩: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/50350_70207.pdf
৩। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/50348_79579.pdf
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments