রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নানা সংকট ও সমস্যায় জর্জরিত হয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ব্যহত হওয়াসহ স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। অ্যনেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় মাতৃ-প্রসূতি সেবায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করা এ হাসপাতালে দীর্ঘ প্রায় ৯ মাস ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ফলে প্রসূতি রোগীদের অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিরূপায় হয়ে তাদের প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী বরিশাল শেবাচিম হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা পেতে ছুঁটতে হচ্ছে। এতে প্রসূতি রোগীদের বাড়তি ব্যায়ভারসহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এদিকে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন বিশেষজ্ঞসহ মোট ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ৮জন মেডিকেল অফিসার রয়েছেন। অ্যানেস্থেসিয়া,গাইনী,মেডিসিন, শিশু, চর্ম ও যৌন,অর্থোপেডিক্স,সার্জারি ও হৃদরোগ,নাক কান গলা ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদ দীর্ঘদিন ধরে শুণ্য রয়েছে। মাত্র ৮ জন চিকিৎসকের পক্ষে বানারীপাড়াসহ পাশর্^বর্তী ৪টি উপজেলার কয়েক লাখ অধিবাসীর চিকিৎসা সেবা দেওয়া দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। ২০১০ সালে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার প্রশাসনিক অনুমতি পেলেও এখনও পূর্বের ৩১ শয্যার জনবলেই চলছে। গত ১৫ বছরেও এ হাসপাতালে ৫০ শয্যার জনবল পদায়ন করা হয়নি। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা বলেন, এ হাসপাতালে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ৮জন মেডিকেল অফিসার রয়েছেন। অ্যানেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। মাত্র ৮জন মেডিকেল অফিসার দিয়ে হাসপাতালের জরুরী,অন্তঃ ও বর্হিবিভাগ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ সংকটের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার লিখিতভাবে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। তিনি অ্যানেস্থেসিয়া,গাইনী,শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকসহ শুণ্য পদগুলোতে দ্রুত পদায়ন করে এ সংকট দূরীকরণের দাবি জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments