ফরিদপুর অফিস: গোপালগঞ্জে চলমান সহিংস পরিস্থিতি এবং প্রশাসনের জারি করা কারফিউর কারনে আজ ১৭ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানাগেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হবে না।
এরআগে গতকাল এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার রাত ৮টা থেকে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে জেলা প্রশাসন। সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্ত্ নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments