মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পথসভা করেছে বিএনপি।
সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩ নম্বর দলপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া (দুলাল)। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ উদ্দিন তালুকদার এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ আহমেদ, সাবেক চেয়ারম্যান শামসুল হুদা বাচ্চু, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অপু, বিএনপি নেতা সাইফুল ইসলাম মণ্ডল প্রমুখ।
পথসভায় আরও উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান খুকুমণি, যুবদল নেতা কামরুজ্জামান রিপন, মোজাফরপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জু সওদাগর, মাসকার সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা মিরাশ উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments