প্রতাপ হোড়, সাতক্ষীরা : প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার সকাল ১১টায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে ম্যানগ্রোভ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক সভারঞ্জন শিকদার।
স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল কানাডা হাই কমিশন বাংলাদেশ এর অর্থায়নে এ্যাডভোকেসি সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম।
আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিÿক কর্মচারীবৃন্দ। অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এ্যাডভোকেসি সভা অভিভাবকদের সাথে শীর্ষক সভার কার্যক্রম অবহিত করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রধান রির্সোস পারর্সোন হিসেবে উপস্থিত ছিলেন। রির্সোস পারর্সোন হিসেবে আরও উপস্থিত ছিলেন মলি মন্ডল, মোঃ আছাদুল ইসলাম, দীপা মন্ডল, শৈব্যা মন্ডল, রিপন মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অভিভাবকদের পক্ষ থেকে উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নাছিমা, খাদিজা খাতুন, হামিদুল ইসলাম, জনাব ডলি ইসলাম, মর্জিনা বেগম, নমিতা দাস, রাজিয়া, কাকুলী সুলতানা, তাসলিমা বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments