বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অধ্যয়ন কেন্দ্র কতৃক আয়োজিত লেকচার সিরিজের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে একটি বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়ায় এবং সমকালীন বুদ্ধিজীবীতা নিয়ে শীর্ষক শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আরেফীন। এছাড়া অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক মজনুর রশিদ।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও প্রশ্ন উত্তর পর্বে সমকালীন শিক্ষা সংকট ও উত্তোলনের উপায়, ছাত্র-শিক্ষক সম্পর্ক, বিশ্ববিদ্যালয়ের কাজ, রাষ্ট্রের কাছে নাগরিকের দায়বদ্ধতা, সমাজ ও রাষ্ট্রের দায় এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চায় বুদ্ধিজীবীদের ভূমিকা ছাড়াও বৈশ্বিক নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments