ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেথ হাসিনা রাজধানীর রামপুরায় সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ৯টা ১৩ মিনিটের দিকে বিটিভি ভবন পরিদর্শে যান প্রধানমন্ত্রী। এসময় কোটাবিরোধীদের সমর্থনে দুর্বৃত্তদের বৃহস্পতিবারের তান্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ সমস্ত বিভাগ ঘুরে দেখেন তিনি।
বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে হতাশ অসন্তুষ্ট দেখা যায় প্রধানমন্ত্রীকে।বিটিভির কর্মকর্তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা দেখে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে।
প্রধানমন্ত্রীকে বিটিভি'র মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা ভয়াবহ তান্ডবের বর্ণনা দেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মন্ত্রী পরিষদ সচিব মো. মাহাবুব হোসেন, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিযর সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার প্রমুখ্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোটাবিরোধীদের আন্দোলনে গত ১৮ জুলাই দুর্বৃত্তরা ঢুকে বিটিভি ভবনের প্রধান ফটক ভেঙ্গে ব্যাপক তান্ডব চালায় ও অগ্নিসংযোগ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments