ডেস্ক রিপোর্ট: ২০২৪ সাল শেষে বৈশ্বিক স্মার্ট টিভির বাজার ২২৭ দশমিক ৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগামী পাঁচ বছরে (২০৩০ সালের শেষ নাগাদ) ৪৫১ দশমিক ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। জার্মানিভিত্তিক বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক প্রতিবেদনে আগামী পাঁচ বছরের সিএজিআর ১২ দশমিক ৮ শতাংশ বিবেচনায় এমনটাই পূর্বাভাস দেয়া হয়েছে।
ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন, যা গ্রাহক চাহিদা বিবেচনায় সাদা-কালো থেকে রঙিন এবং সর্বশেষ স্মার্ট টিভিতে বিবর্তিত হয়েছে। টেলিভিশনের ব্যবহার কেবল নির্দিষ্ট চ্যানেল দেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন ইন্টারনেটভিত্তিক সুবিধা, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং গেমিংয়ের জন্যও ব্যবহৃত হচ্ছে। বহুমুখী ব্যবহারের সুবিধার জন্য এক সময়ের বোকা বাক্স নামে পরিচিত টিভি এখন আধুনিক লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এ কারণে স্মার্ট টিভির বাজার ক্রমেই বড় হচ্ছে।
স্ট্যাটিস্টার প্রতিবেদন অনুযায়ী, গত বছর বৈশ্বিক স্মার্ট টিভির বৃহত্তম বাজার হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চল শীর্ষে ছিল। বৈশ্বিক বাজারের ৩৯ দশমিক ১ শতাংশ এ অঞ্চলের দখলে ছিল। একই বছর যুক্তরাষ্ট্রের বাজারও উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মুখ দেখেছে। এছাড়া গত বছর বিক্রির শীর্ষে ছিল ৪৬ থেকে ৫৫ ইঞ্চি স্ক্রিনের স্মার্ট টিভি। বাসা-বাড়ির জন্য উপযুক্ত হওয়ায় উল্লেখিত স্ক্রিনের টিভি বেশি বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে।
নির্মাতারা টিভিতে নিয়মিত উন্নত প্রযুক্তি সংযোজনে কাজ করছে। হাই-ডেফিনিশন ডিসপ্লে প্রযুক্তির পাশাপাশি এখন কণ্ঠস্বর বা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত হয়েছে। স্যামসাংয়ের নতুন মডেলগুলোতে জেশচার কন্ট্রোল প্রযুক্তি এসেছে। অর্থাৎ রিমোট ছাড়াই শুধু হাতের ইশারাতেই চ্যানেল বা ভলিউম পরিবর্তন করার সুবিধা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments