কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলাবার বেলা ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ নদীর পাড়ের চারিপাড়া গ্রামের ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৭ আর্টিলারি ব্রিগেড এর তত্ত্বাবধানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র উদ্যোগে প্রত্যেকে চাল, ডাল, তৈল, চিড়া, মুড়ি, লবন, মসলা ও বোতলজাত পানি দেয়া হয়। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে বানভাসি আসহায় পরিবারগুলো খুশি। এসময় শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট’র ক্যাপ্টেন মো.সানজিদুর রহমান ও তার টিমের সদস্য উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments