ডেস্ক রিপোর্ট: গবাদিপ্রাণী পালন বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত। তবে দুর্ঘটনা, অসুস্থতা কিংবা প্রাণীর মৃত্যু অনেক সময় খামারিদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দিচ্ছে বিশেষ গবাদিপ্রাণী বীমা সেবা।
ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুর রহমান জানান, ‘এই সেবার মাধ্যমে খামারিরা তাদের আর্থিক ঝুঁকি কমিয়ে স্বাচ্ছন্দ্যে গবাদিপ্রাণী পালন করতে পারবেন। গবাদী প্রাণী বীমা এমন একটি সেবা, যা গবাদিপ্রাণীর মৃত্যুর কারণে খামারিদের ক্ষতিপূরণ প্রদান করে। ফিনিক্স ইন্স্যুরেন্স এই সেবা চালু করেছে, যাতে খামারিরা আর্থিক সুরক্ষায় এগিয়ে থাকতে পারেন। বীমাকৃত প্রাণী যদি দুর্ঘটনা বা রোগের কারণে মারা যায়, তাহলে খামারি ক্ষতিপূরণ পাবেন। তবে খামারিদের বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করতে হবে, যা প্রাণীর বয়স, স্বাস্থ্য ও মূল্য নির্ভর করে।’
রফিকুর রহমান আরো জানান, ‘একজন খামারী একাধিক প্রাণীর জন্য খু্বই সহজে এই বীমা করতে পারবেন। মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে শুরু করা যায়। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রাণী মারা গেলে নির্দিষ্ট নথি জমা দিতে হবে, যেমন- পশু চিকিৎসকের সার্টিফিকেট, বীমার কাগজপত্র ইত্যাদি। বীমা সংক্রান্ত যেকোনো সাহায্যের জন্য ফিনিক্স ইন্স্যুরেন্স-এর স্থানীয় অফিসে যোগাযোগ করা যাবে। এছাড়া সমস্যা হলে অভিযোগ দাখিলের বিশেষ সুযোগ রয়েছে।’
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির এই গবাদীপ্রাণিবীমা গ্রহণ করে কুমিল্লার আসলাম আলী নামের একজন খামারী বলেন, ‘প্রাণিবীমা গ্রহণ করে আমি ঝুঁকিহীন আছি। আমার গবাদী পশু লালন-পালন নিয়ে আর কোন টেনশন নেই। কারণ, ইন্স্যুরেন্স করা আমার কোন পশু কোন কারণে মারা গেলেও ইন্স্যুরেন্স কোম্পানীর নিকট থেকে সমদুয় অর্থ ফেরত পাবো। আর ফিনিক্স ইন্স্যুরেন্সের প্রাণী বীমা করা অনেক সহজ। তাই আমি খামারী ভাইদের বলবো, সবাই যেন এ বীমা গ্রহণ করে তাদের গবাদীপশুকে সুরক্ষিত লালন পালন করে।’
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক জানান, ‘গবাদিপ্রাণী বীমা খামারিদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু আর্থিক সুরক্ষা নয়, বরং গবাদিপ্রাণী খাতের টেকসই উন্নয়নেও অবদান রাখবে। খামারিদের জন্য ফিনিক্স ইন্স্যুরেন্সের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।’
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments