স্টাফ রিপোর্টার: সিলেটের তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি’র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ২০২৫) প্রতিনিধি দলটি সিলেট অঞ্চলের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরদির্শন করেছে । বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং লিডিং ইউনিভার্সিটি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যথাযথ অনুসরণপূর্বক বিশ্ববিদ্যালয় পরিচালনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে বার্তা দিতে সরেজমিন এই পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন- এর নেতৃত্বে ০৪ সদস্যের প্রতিনিধি দল এসব বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে।
পরিদর্শন দলের অন্য সদস্যরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া, চেয়ারম্যান দপ্তরের সিনিয়র সহকারী সচিব মো. মামুনুর রশীদ খান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক শেখ আল আমিন।
প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমি পরিদর্শন, সাময়িক অনুমতির মেয়াদ বৃদ্ধি/ নবায়নসহ বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে। তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, ল্যাবরেটরি ও অন্যান্য ভৌত অবকাঠামো পরিদর্শন করেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন বিষয়ে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যথাযথ অনুসরণপূর্বক এসব বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী সম্পাদন করা হচ্ছে কিনা সে সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান বৃদ্ধি, গবেষণা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে প্রকাশ, নিয়মিত সমাবর্তন আয়োজন, স্থায়ী ক্যাম্পাসে সকল শিক্ষা কার্যক্রম পরিচালনায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
পৃথক পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. রঞ্জিত কুমার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি-এর উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফরউল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর মোমতাজ শামীম, লিডিং ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদসহ এসব বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments