বগুড়া অফিস: শহীদ আবু সাঈদের রক্তের ওপর নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার ও দেশকে স্বৈরাচারমুক্ত করতে শহীদ আবু সাঈদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। তার রক্তের ওপরেই আজ নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি।
আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শহীদ আবু সাঈদ আন্ত:জেলা গোর্ল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক বলেন, ফ্যাসিজম শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে জাতিকে একত্রিত করার যে কয়টি দৃশ্য রয়েছে তার মধ্যে রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যটি ছিল অন্যতম।
এ সময় তিনি আরো বলেন,দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর স্বৈরাচার আওয়ামী সরকার জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গত ১৭ বছর যুদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি।
বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়ন বিএনপি সভাপতি নূরে আলম মোঃ মামুন তালুকদার এর সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ব্রিগেডিয়ার অব: ড. এ.কে.এম শামসুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য ডা: কবির আহমেদ রিয়াজ,ইব্রাহিম খলিল, ঢাকার মিরপুর সিটি ক্লাব এর সভাপতি তারেক আল-মামুন,বগুড়া জেলাবিএনপি সহসভাপতি মীর শাহে আলম,যুবদল ঢাকা মহানগর পল্লবী থানা সভাপতি নূর সালাম প্রমুখ।
ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা বনাম নীলফামারী জেলার মধ্যকার খেলায় ২-১ গোলে জয়পুরহাট জেলা জয়লাভ করে।
এর আগে তিনি এক বৃক্ষরোপণ কর্মসূচিতে ও অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments