ডেস্ক রিপোর্ট: শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের শুভ জন্মদিন। এই দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন শিশু যীশু। পবিত্র এই দিনে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি। এ উপলক্ষে খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সকল মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা। দেশবাসীকেও আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
স্বল্পস্থায়ী জীবনে যীশু খ্রিস্ট মানুষকে আহবান করেছেন শান্তি, সাম্য আর ভালোবাসার পথে। হিংসা, দ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যীশু জয় করেছিলেন মানুষের হৃদয়। তিনি মানুষের সাম্যের কথা বলেছেন। শত নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন যীশু খৃষ্ট।
প্রতি বছর এই দিনে সারা বিশে^র সাথে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। এই দিনের উৎসব আয়োজনে এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয় শুভ বড়দিনে।
সবার জন্য অসীম শুভ কামনা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments