জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩নভেম্বর) বিকেলে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই ভবণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের
সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, ৮নং কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা রহিমা মাধ্যমিক
বালিকা বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবণের শুভ উদ্বোধন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments