ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর থেকে ২৫০লিটার নিষিদ্ধ চোলাইমদসহ ৭ জনকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। রবিবার রাতে স্থানীয় সুইপারপট্টি থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পৌর শহরের শিরাইলকান্দি এলাকার জাহাঙ্গীর আলম (৫৬), উত্তর পৈরতলার মোঃ আশিক (৩২), পাইকপাড়ার মদন দেবনাথ (৬০), পূর্ব পাইকপাড়া এলাকার বাধন রায় (২৮), নাসিরনগর উপজেলার ছাত্তার মিয়া (৫৫) ও অনু মিয়া (৪৫) এবং সুনামগঞ্জ জেলার বাধন রায় (২৮)। গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সুইপারপট্টিতে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় নিষিদ্ধ ২৫০ লিটার দেশীয় মদসহ তাদের আটক করা হয়।
র্যাব ১৪ ভৈরক ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে চোলাই মদ ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments