স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের মেয়াদে আন্দোলন তথা প্রতিবাদ বিক্ষোভের নামে এ পর্যন্ত ১ হাজার ৬ শত ৪টি সড়ক অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। ১২৩টি সংগঠন এ অবরোধ করেছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এসব আন্দোলনের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও অনুরোধ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান বা রাজধানীর সুনির্দিষ্ট জায়গা যেখানে মাঠ রয়েছে-সেখানে এসব সমাবেশ বা আন্দোলন করতে যাতে কোনো জনদুর্ভোগ না ঘটে। প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবারই দাবি-দাওয়া থাকতে পারে, কিন্তু সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।
ব্রিফিংয়ের এক পর্যায়ে জাতীয় নির্বাচন প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে-তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর। উপদেষ্টা বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এ ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আর জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। সে বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। তিনি এসময় সকলের সহযোগিতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল-তা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরলে এর মধ্যে ফ্যাসিস্টের দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments