পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর কাটাখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সমসাদিপুর দক্ষিণ পাড়ায় জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন,তাদের মধ্যে ১ জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন ।আহতদের মধ্যে মো. ইসরাফিল হোসেনের ছেলে আবির ও আসিফ,মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে ইকবার হোসেন, ইকবারের স্ত্রী নাজমা বেগম,এবং মহি সদ্দারের ছেলে নাহিদ ইসলাম অন্তর্ভুক্ত।
তারা জানান,১৯৭৮ সাল থেকে তাদের মালিকানাধীন ৪০ শতাংশ জমি ও পুকুরে মাছ মাড়ার জন্য ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জোরপূর্বক দখল করার চেষ্টা করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।
এ সময় তারা মহি সর্দারের বাড়ি ভাঙচুর করে। সামসুদ্দিন মন্ডলের পুকুর ছাড়া গ্রামের আরো বেশ কিছু জমি তারা দখলে নেয়।
এ ঘটনায় আহতরা অভিযোগ করেছেন যে,জমি দখলের নেতৃত্বে ছিলেন আব্বাস নামের এক ব্যক্তি,যার সঙ্গে ছিলেন মো. জয় (২৫), মো. শহিদুল (৩৭), মো. মকবুল (৪৫), আলম (৩৫), শাহাদাৎ (২৫), শাহিন (৩২), এবং রুবানের ছেলে রজব (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে,এই ব্যক্তিরা গত ৫ ফেব্রুয়ারি সকাল থেকে জমির দখল নিতে শুরু করেন এবং গাছ কেটে ফেলেন, মাছ মাড়াতে শুরু করেন। তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন এবং জমি ছেড়ে না দিলে আরও হামলা চালানোর হুমকি দেন। এই হামলার ফলে ভুক্তভোগীরা গুরুতর আহত হন, তাদের মধ্যে আবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
এ ঘটনায় কাটাখালী থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্থানীয়রা জানিয়েছেন,আবু,কুদ্দুস ও রুবান এর পরিবারসহ তাদের স্বজনরা কোনো সন্ত্রাসী বাহিনীর উস্কানিতে এই হামলা চালিয়েছে। তারা আশা প্রকাশ করছেন যে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সঠিক সমাধান হবে এবং সন্ত্রাসী হামলাকারীরা আইনের আওতায় আসবে।
এই বিষয়ে জানতে চাইলে কাঠাখালি থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টা আমরা শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments