তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবেনা: বিএনপি

প্রকাশ : 11 Nov 2024
তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবেনা: বিএনপি

স্টাফ রিপোর্টার:  আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ঐদিন জনাব তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবে না।

উল্লিখিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;