ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের পঞ্চম পুনর্মিলনী আগামী ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুনর্মিলনী উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, ভবন সংলগ্ন বটতলা ও আশেপাশের রাস্তায় শোভা বাড়াচ্ছে লাল-নীল ঝাড়বাতি। এছাড়াও বিভাগ প্রাঙ্গনে অঙ্কিত হচ্ছে রংবেরঙের আল্পনা এবং ডিপার্টমেন্ট সাজছে নতুন রঙে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মুহাম্মদ আল-রেজা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
বিভাগ সূত্রে জানা যায়, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সাবেক ২৭০ জন ও বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে বলে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।
আরও জানা যায়, বিভাগের পক্ষ থেকে এটি পঞ্চম রিইউনিয়ন। সে উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, খেলাধুলা, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়াও পুনর্মিলনীতে আসা শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দেওয়া হবে।
পুনর্মিলনীর বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মুহাম্মদ আল-রেজা বলেন, আমরা এর আগে ক্যাম্পাসের বাহিরে তিনবার পুনর্মিলনীর আয়োজন করেছি এবং ক্যাম্পাসে দ্বিতীয় বারের মতো এই আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের বিভাগের শিক্ষার্থীরা একইসাথে মিলিত হবে, আড্ডা দিবে, নিজেদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ করার মাধ্যমে ক্যাম্পাসের স্মৃতিময় দিনে ফিরে যাবে।
একই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি আরো বলেন, আমি প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলাম। প্রাক্তন হিসেবে আমার মধ্যে এক অন্যরকম অনূভুতি কাজ করছে। যখন এই ভবনের কাজ শুরু হয়েছিল তখন থেকেই আমাদের ক্লাস করার যাত্রা শুরু হয়। তখন থেকে আমাদের জুনিয়র শিক্ষার্থীদের সাথে আমাদের এক মহব্বতপূর্ণ স্নেহ-শ্রদ্ধেয় সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়েও শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিকতায় সকলের নিরলস পরিশ্রমে এই আয়োজনের পূর্নতা পাবে ইনশা-আল্লাহ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments