নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা পঞ্চগড়ের আটোয়ারীতে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ভোট ৮ মে বুধবার অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১,১১,৭৬২। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬,২৬০, মহিলা ভোটার ৫৫,৫০২। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১। মোট ভোট কক্ষের সংখ্যা ২৯৭। মোট প্রার্থীর সংখ্যা ৯জন। চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন । সহকারী রিটার্নিং অফিসার জানান, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ,অবাধ,নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আজ মঙ্গলবার (৭ মে) প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার সহিত পৌছে গেছে। বুধবার ( ৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষনিক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments