ডেস্ক রিপোর্ট: ফুটবলে অলিখিতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যালন ডি'অরসহ নানা পুরস্কারের ছোঁয়ায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এ দুজনের মাঝে।
দুই তারকার ভক্ত-অনুরাগীরাও প্রতিদ্বন্দ্বিতায় মাতেন সব সময়। মেসি না রোনাল্ডো - যুগের সেরা কে? - এ নিয়ে চলে বাকবিতণ্ডা। পরিসংখ্যানের পশরা মিলিয়ে বসেন তারা।
এবার সেই প্রশ্নের উত্তরে দারুণ এক জবাব দিয়েছেন দুই তারকারই এক সময়ের সতীর্থ জেরার্ড পিকে।
চার বছর রোনাল্ডোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর বার্সেলোনায় মেসির সঙ্গী হন পিকে।
মেসির সঙ্গে কাতালানে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তাই মেসি-রোনাল্ডোর বিষয়ে পিকের চেয়ে ভালো জানা নেই হয়ত আর কারো।
সম্প্রতি এক ক্রীড়া দৈনিক এই স্প্যানিশ তারকাকে জিজ্ঞেস করে, তার কাছে সেরা খেলোয়াড় কে?
জবাবে মেসি ও রোনাল্ডো - দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ হন পিকে। বলেন, ‘আমার মনে হয় তারা দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। শুধু ফুটবলেরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই। আমি সবসময় বলি মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারো নেই। আমি বোঝাতে চাচ্ছি তার বল কন্ট্রোল করার যে ক্ষমতা। মেসির পা থেকে বল দুই মিটার দূরেও যায় না। এটা সবসময় তার পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা আর কারো মধ্যে দেখিনি। আর ক্রিশ্চিয়ানো আলাদা ধরনের ফুটবলার। অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ। রোনাল্ডো যেকোনো কিছু করতে পারে। সে হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে।’
এরপরও প্রশ্ন থেকেই যায়, তবে কে সেরা?
এবার জেরার্ড পিকে বলেন, ‘আমার জন্য মেসি মানুষ না কিন্তু মানুষদের মধ্যে রোনাল্ডো সেরা।’
এ কথা বলে সবশেষে মেসিকে রোনাল্ডোর চাইতে এগিয়েই রাখলেন মেসি। তবে রোনাল্ডোকেও খাটো করলেন না।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments