ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেড় মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে হাসপাতাল থেকে সিলভার রংয়ের গাড়িতে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের ‘ফিরোজা’ উদ্দেশে রওনা হন। বাসায় প্রবেশ করেন রাত ৮টা ৩৪ মিনিটে। এরআগে হুইল চেয়ারে করে তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসেন। বাইরে অপেক্ষমানদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় ৭৯ নম্বর সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এবং কিছু সময়ের জন্য এক পাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতালে শনিবার দুপুরে মেডিকেল বোর্ড বৈঠক করে বিএনপি চেয়ারপারসনকে বাসায় নিয়ে চিকিৎসা প্রদানের বিষয়ে একমত হয়েছেন। সেজন্য আজকে ম্যাডামকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন।
গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা ফল নেগেটিভ আসে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments