স্টাফ রিপোটার: ২৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (০৩টি পার্বত্য জেলা ব্যতীত) ২১ টি জেলার লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ সকালে এক আন্তঃমন্ত্রণালয় সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ০১ ঘন্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮.৩০ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
সভায় জানানো হয় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ এ ধরণের অপচেষ্টায় জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তৃতীয় পর্বে মোট পরীক্ষার্থী ০৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪১৪টি, কক্ষের সংখ্যা ৭ হাজার ৫ শত ৫৭টি।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, মোছা: নুরজাহান খাতুন, মাসুদ আকতার খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষা গত ০৮ ডিসেম্বর, ২০২৩ অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।মৌখিক পরীক্ষা গত ২৭ ফেব্রুয়ারি প্রথমপর্বের চুড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত ০২ ফেব্রুয়ারি ২য় ধাপের (রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ ফেব্রুয়ারি-২০২৪ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments