স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ এই আন্দোলনকে নসাৎ করতে সরকার নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। কোন লাভ হচ্ছে না দেখে জনবিছিন্ন আওয়ামী লীগ এখন সন্ত্রাসের পথে হাঁটছে।
শুক্রবার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, আজকে শুধু সংসদ নয়, সিটি করপোরেশনের মেয়রসহ যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে সবাই ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন। এই আওয়ামী লীগের শাসনামলে ইউপি নির্বাচনেও জোর করে দলীয় প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। এসকল জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয় নাই বিধায় তাদের দেশ ও জাতির প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যেকারণে, ডেঙ্গুতে মানুষ মরছে আর মেয়র স্বপরিবারে বিদেশ ভ্রমন করছে।
তিনি বলেন, লক্ষ্মীপুরে হত্যা করা হলো বিএনপি কর্মীকে। অথচ মামলা দেওয়া হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মিরপুর, কুমিল্লা, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলা করলো সরকার দলীয় সন্ত্রাসীরা। অথচ মামলা হলো বিএনপি নেতাকর্মীদের নামে। সরকার অত্যাচারের শেষ সীমানায় চলে গেছে। এবার প্রতিবাদ নয়, জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম-আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, মনির চেয়ারম্যানসহ মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments