জামায়াত ও এনসিপির শপথ নিয়ে অনিশ্চয়তা
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামে পথেই হাটছেন তাদের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপির সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংসদে শপথ নাও নিতে পারেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এনসিপির ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন, তবে শপথ নেওয়া নিশ্চিত নয়।
বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপি এই পদক্ষেপ বিবেচনা করছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, বিএনপি সদস্যদের অবস্থানের কারণে আমাদের ছয়জন সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
এরআগে বিএনপির সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামের নায়েবে আমীর ডা. সৈয়দ মুহাম্মদ তাহের কোন শপথই না নেওয়ার ঘোষণা দেন। দলটি থেকে নবনির্বাচিত সংসদ সদস্যের আজ দুপুরে শপথ নেওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত দলের কৌশলগত অবস্থান এবং সম্ভাব্য আইনি জটিলতার সঙ্গে সম্পর্কিত।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments