কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে ভোলা মহাজনপট্রিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে ভোলা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজী, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর দলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, যুগ্ম আহবায়ক মো. ইমরান হোসেন, ইশতিয়াক পিয়াস, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জানে আলম আকাশ, সদস্য সচিব ছোটন সহ জেলা, উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments