ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।
বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি সাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি ও সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের আইন সম্পাদক অধ্যাপক ড. মো: শাহজাহান মন্ডল, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান মোল্যা, উপ-হিসাব পরিচালক এস এম সামাদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্যা। এছাড়া ইবিতে অধ্যয়নরত বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments