স্টাফ রিপোর্টার: নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের প্রশাসনিক কার্যক্রমের নেতৃত্ব দিতে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বি এম আব্দুস সাত্তারকে চুক্তিভিত্তিকভাবে এক বছরের মেয়াদে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় এই নিয়োগ করা হয়েছে এবং যোগদানের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে চলমান কোনো যোগাযোগ পরিত্যাগ করতে হবে।
অবসরপ্রাপ্ত ও প্রবীণ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পরিচিত সাত্তার আগে তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে তিনি জাতীয় রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে সরকারি ও দলীয় দায়িত্বে ছিলেন।
এই নিয়োগের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীকে প্রশাসনিক ও নীতিগত কাজে সহায়তা করার জন্য সর্বোচ্চ পর্যায়কার দাপ্তরিক দায়িত্বই রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments