স্টাফ রিপোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দেশের স্কুল সমূহের ভৌত-অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পাঠদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাই আগামী দিনের স্মার্ট নাগরিকের প্রথম পাঠ। তাই এ শিক্ষার উন্নয়নে সম্ভব সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, যোগ্য ও দক্ষ শিক্ষকের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশের কারিগর। তাই স্বচ্ছতার ভিত্তিতে মানসম্মত শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাসরুম ও ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করা হচ্ছে।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে আইডিইবি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত 'প্রাথমিক শিক্ষার সংস্কার উদ্যোগ: বাংলাদেশ প্রেক্ষাপটে বাস্তবায়ন কৌশল শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আইডিইবির সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সেমিনার আলোচনা করেন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, ড. মো. শাহ আলম মজুমদার প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments