ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের (মুসপ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আগরতলা মামলার আসামি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর ৮৭ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ- এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী কর্নেল (অব.) শওকত আলীর দীর্ঘ কর্মময় জীবন ও বীরত্বগাথা তুলে ধরে জাতির পিতার সাথে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত সবাইকে জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানান।
সভাপতির বক্তব্যে মাজেদা শওকত আলী বলেন, শওকত আলী জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামরিক শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে সমগ্র জীবন বীরদর্পে এগিয়ে গেছেন।
আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ–এর ভাইস–চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, মেজর (অব.) রেজাউল করিম রেজা, মোঃ ইউনুস মিয়া, মোবারক হোসেন সেলিম, এডভোকেট নাজমা কাওসার, অধ্যাপক ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান–উজ–জামান, , সাংগঠনিক সচিব মাহমুদুর রহমান খোকন, জয় বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ , ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments