এম নজরুল ইসলাম ( সাতক্ষীরা) ; পাঁচ বছরের শিশু আলিফ ফরহাদ কে নৃশংশভাবে নির্যাতন করার অপরাধে আসামী রানী বেগম (২২) কে আজ ২ টায় তার নিজ বাড়ি দেবহাটা থানাধীন চরবালিথা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুুলিশ।
পাঁচ বছরের শিশু আলিফ ফরহাদ তার মামা আশরাফুল (২৩), সাং-চরবালিথা, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরা এর বাড়িতে থাকে। তার মা না থাকায় সে মামার বাড়িতে থাকে। আজ ১৪/০৩/২০২২খ্রিঃ আনুঃ দুপুর ১২.০০ ঘটিকার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মামী আসামী রানী বেগম(২২) (যাকে শিশুটি মা বলে ডাকে) শিশু আলিফ কে বসত ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ খুচিয়ে-খুচিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে এবং তার চোখের আশে পাশে, মুখমন্ডলে, নাকে মুখে, ঠোটে রক্তাক্ত জখম করে। তাছাড়া আসামী রানী বেগম শিশুটিকে হত্যার উদ্দেশ্যে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখম করে। শিশু আলিফ মৃত্যুবরণ করেছে মনে করে আসামী রানী বেগম তাকে বাড়ির পাশে পুকুরের (পানি বিহিন পুকুর) মধ্যে ফেলে রেখে যায়। বেলা আনুঃ ১৩.৩০ ঘটিকার সময় শিশু আলিফের ছোট মামা আশিক(১৪) বাড়িতে এসে তাকে খোঁজাখুজি করতে থাকে । খোঁজাখুজির এক পর্যায়ে শিশু আলিফ কে বাড়ির পাশে পুকুরের মধ্য হতে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। শিশুটি তখন উপস্থিত চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় লোকজনদের সামনে তার মামী রানী বেগম তাকে এরুপ ভাবে নির্যাতন করেছে বলে জানায়। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments