স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন।
একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার রাতে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি তাদের জোটসঙ্গীদের নিয়ে মোট ২১২টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া সাতজন স্বতন্ত্র প্রার্থীও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় দুই দশক পর দলটি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরছে। নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সোমবারের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ও সরকার গঠন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দৃষ্টি নতুন মন্ত্রিসভার গঠন ও নীতিনির্ধারণী অগ্রাধিকারের দিকে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments