সিলেট অফিস: নাট্যাচার্য সেলিম আল দীন এঁর ১৮তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার। আজ (বুধবার) ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় খোয়াই থিয়েটার কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
খোয়াই থিয়েটার সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সুকান্ত গোপ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল হক।
বক্তব্য রাখেন, চলচিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, থিয়েটার সহ-সভাপতি সাইফুর রাহমান পাপলু, সংস্কৃতিকর্মী প্রকৌশলী আশরাফুল আলম সুহেল, থিয়েটারের যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ রাজু প্রমুখ। প্রয়াত সেলিম আল দীন এর কর্ম ও জীবনী পাঠ করেন সুকান্ত গোপ।
অনুষ্ঠানে সেলিম আল দীন রচিত গান এবং খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা ভাব-তরঙ্গে দীনহীন নাটকের অংশবিশেষ পরিবেশন করা হয়। পরিবেশনায় ছিলেন, তাওহীদ বীন আজাদ, রেদুয়ান বীন আজাদ, ইয়াছিন মাহমুদ , মো:আরিফ, হাসান মাহমুদ, সন্ধি, সুমী দাশ গুপ্ত প্রমুখ। আলোক পরিকল্পনায় ছিলেন অর্থ সম্পাদক মো:আব্দুল হামিদ। শুরুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শনিবার (৭ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বইমেলা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার বি ...
সিলেট অফিস: হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র ব ...
ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৪৮+ বিষয়ের উপর ১৭৫+ বই। সে ধারাবাহিকতায় আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলো—* ঐতিহ্য রজতজয়ন্তী গ্রন্থমালা◉ আম ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকায় অমর একুশে বই মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেছেন। ...
সব মন্তব্য
No Comments