ডেস্ক রিপোর্ট: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, করোনা মহামারির কারনে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠাকে সমাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। এ লক্ষে ২০২১-২২ অর্খবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
মন্ত্রী আজ অনলাইনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪৬তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রীর সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ যুক্ত ছিলেন।
মন্ত্রী বলেন, সেবার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজে করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৭ কোটির মানুষের কাছে আস্থার নাম। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এ দেশকে পরিচালনা করার সুমহান দায়িত্বভার জনগণ তাঁকেই দেবে। অন্য কোন নেত্রীকে এ দেশের মানুষ পছন্দ করবেনা।
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার প্রমাণ করেছে, এ সরকার অসহায় জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক। সামাজিক নিরাপত্তার আওতায় ভাতাভোগীদের হাতে হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পোঁছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে, এ বছর জুন মাসের মধ্যে সকল ভাতা জিটুপি পদ্ধতিতে সরাসরি জনগণের কাছে যাবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments