কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়। প্রান্তজন, নাগরিক সংগঠন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এবং আমরা কলাপাড়াবাসীর আয়োজনে এর আয়োজন করে। অংশগ্রহণকারীরা সৌর-বায়ু শক্তিই ভবিষ্যৎ,জ্বালানি রূপান্তরে নারী-যুবার অংশগ্রহণ চাই, জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজুন এবং রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ সফল হোক ইত্যাদি শ্লোগান ব্যানার ও ফেষ্টুন তুলে ধরেন। একশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এর সহযোগিতায় শোভাযাত্রা শেষে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম বলেন, ‘জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এতে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি। আগামী ২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেয়াই এ শোভাযাত্রার মূল লক্ষ্য।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments